অটিজম থাকা মেয়েদের পিরিয়ড: প্যারেন্টদের করণীয়, ম্যানেজমেন্ট এবং অভ্যাস গড়ে তোলার উপায়
অটিজম থাকা মেয়েদের জন্য প্রথম পিরিয়ড বা মাসিক শুরু হওয়া শুধু শারীরিক পরিবর্তন নয়, এটি sensory, emotional এবং routine-এর বড় পরিবর্তনও হতে পারে। অনেক autistic মেয়ে রক্ত দেখা, শরীরের নতুন অনুভূতি, প্যাডের texture, গন্ধ, ভেজাভাব, পেট ব্যথা বা routine পরিবর্তনের কারণে বিভ্রান্ত, ভীত বা বিরক্ত হয়ে যেতে পারে। তাই পিরিয়ড ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আগে থেকে প্রস্তুতি, ধীরে ধীরে শেখানো এবং বারবার practice করা। অনেক প্যারেন্ট মনে করেন পিরিয়ড শুরু হলে শেখাবেন, কিন্তু বাস্তবে পিরিয়ড শুরু হওয়ার আগেই ধারণা দেওয়া সবচেয়ে কার্যকর।
প্রথমেই পিরিয়ডকে লুকিয়ে বা ভয়ের বিষয় হিসেবে না দেখিয়ে খুব সহজ ভাষায় বোঝাতে হবে। “শরীর বড় হচ্ছে”, “মাসে কয়েকদিন রক্ত বের হবে”, “এটা অসুখ নয়”—এভাবে ছোট বাক্যে বোঝানো ভালো। অনেক autistic মেয়ে visual information ভালো বোঝে, তাই ছবি, visual schedule, calendar বা demonstration ব্যবহার করলে শেখা সহজ হয়। Social story ব্যবহার করাও কার্যকর হতে পারে, যেখানে step by step দেখানো থাকবে—রক্ত দেখলে কী করবে, pad কোথায় আছে, pad কীভাবে বদলাবে, used pad কোথায় ফেলবে, হাত কীভাবে ধুবে।
অভ্যাস গড়ে তোলার জন্য practice খুব গুরুত্বপূর্ণ। পিরিয়ড শুরু হওয়ার আগেই pad খুলে দেখানো, underwear-এর উপর pad লাগানোর practice করানো, bathroom routine শেখানো এবং disposal শেখানো যেতে পারে। একবারে পুরো process শেখানোর বদলে ছোট ছোট ধাপে শেখানো ভালো। যেমন প্রথমে pad চিনতে শেখানো, তারপর pad লাগানো, তারপর pad change শেখানো। Visual checklist অনেক কাজে লাগে—যেমন: bathroom যাও → pad check করো → change করো → wrap করো → bin-এ ফেলো → হাত ধোও। এই ধরণের visual cue anxiety কমায় এবং predictability বাড়ায়।
Sensory issue এখানে খুব গুরুত্বপূর্ণ। কিছু autistic মেয়ের pad-এর texture, stickiness বা wet feeling সহ্য করতে কষ্ট হতে পারে। তাই এক ধরনের pad কাজ না করলে অন্য pad try করা যেতে পারে। কেউ thin pad পছন্দ করে, কেউ soft pad পছন্দ করে। প্রথম কয়েক মাস trial and error লাগতে পারে। tight underwear অনেক সময় pad secure রাখতে সাহায্য করে। কিছু মেয়ের জন্য period panty-ও useful হতে পারে। যদি smell বা blood sensitivity বেশি থাকে, তাহলে extra hygiene support দরকার হতে পারে।
পিরিয়ডের সময় অনেক autistic মেয়ের sensory sensitivity, irritability, meltdown, anxiety বা shutdown বেড়ে যেতে পারে। কারণ hormone change sensory processing-কে প্রভাবিত করতে পারে। তাই প্যারেন্টদের behavior change observe করা জরুরি। হঠাৎ বেশি চুপ হয়ে যাওয়া, বেশি irritability, routine change tolerate না করা, sleep problem বা aggression বেড়ে যাওয়া—এসব menstrual discomfort-এর sign হতে পারে। অনেক autistic মেয়ে pain verbally explain করতে পারে না, তাই non-verbal sign খেয়াল করতে হবে। যেমন পেট চেপে ধরা, curled up হওয়া, বেশি stimming, crying increase হওয়া ইত্যাদি।
Routine তৈরি করা খুব দরকার। Calendar marking শেখানো যেতে পারে। মাসিক কবে শুরু হলো, কতদিন থাকল—এগুলো track করলে predictability বাড়ে। মোবাইলে reminder, calendar বা visual cycle tracker ব্যবহার করা যায়। Period kit তৈরি করে রাখা ভালো, যেখানে pad, extra underwear, wipes, paper bag থাকবে। স্কুল বা বাইরে গেলে bag-এ emergency kit রাখা useful।
প্যারেন্টদের সবচেয়ে বড় ভূমিকা হলো calm থাকা এবং shame-free environment তৈরি করা। “নোংরা”, “লজ্জার” বা “এটা কাউকে বলবে না”—এ ধরনের ভাষা avoid করা ভালো। কারণ এতে anxiety বাড়তে পারে। পিরিয়ড management শিখতে সময় লাগলে frustrated হওয়া স্বাভাবিক, কিন্তু repeated practice-ই এখানে মূল বিষয়। success মানে প্রথম মাসেই independently সব করা নয়; success মানে ধীরে ধীরে routine তৈরি হওয়া।
যদি দেখা যায় severe distress হচ্ছে, self-injury বাড়ছে, pad tolerate করতে পারছে না, extreme behavioral change হচ্ছে বা hygiene manage করা খুব কঠিন হচ্ছে, তাহলে Occupational Therapist, psychologist বা gynecologist-এর support নেওয়া যেতে পারে। কারণ sensory issue, pain management এবং adaptive skill training একসাথে দরকার হতে পারে।
সবশেষে মনে রাখতে হবে, autistic মেয়েদের period management শেখানো শুধু hygiene শেখানো নয়; এটি body awareness, independence এবং dignity শেখানোর একটি গুরুত্বপূর্ণ অংশ। ধৈর্য, practice এবং predictability—এই তিনটি বিষয় সবচেয়ে বেশি সাহায্য করে।
Comments
Post a Comment